ব্রাহ্মণবাড়িয়ায় গোপনাঙ্গে বিষ প্রয়োগ করে স্ত্রীকে খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে রিয়ামনি (২০) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় স্বামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত কয়েক মাস আগে নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের সরকার বাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে নেয়ামত উল্লাহ বাবুর সঙ্গে একই গ্রামের মো. হুমায়ুন সরকারের মেয়ে রিয়ামনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের কারণে রিয়ামনি তার বাবার বাড়িতে বসবাস করতেন।
এদিকে গত বৃহস্পতিবার রিয়ামনি শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন। স্বামীর অনুরোধে শ্বশুরবাড়িতে থেকে যান রিয়ামনি। পরে ওই রাতে কৌশলে গোপনাঙ্গে বিষ ঢুকিয়ে দেন স্বামী নেয়ামত উল্লাহ বাবু। এ কারণে ভোর ৫টার দিকে রিয়ামনি ঘুম থেকে উঠে অনবরত বমি করাসহ ছটফট করতে থাকেন।
এই অবস্থায় স্থানীয় লোকজন রিয়ামনিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সারা শরীরে বিষ ছড়িয়ে গেলে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রিয়ামনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে শুক্রবার (২১ জানুয়ারি) নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার এজাহারনামীয় আসামি রিয়ামনির স্বামী নেয়ামত উল্লাহ বাবুকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ